নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় ঈদের নামাজের সময়সূচী ও স্থান নির্ধারণ করা হয়েছে। এবার জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (চাঁদমারী মাঠ) সকাল ৮টা ঘটিকায়। আবহাওয়া অনুকূলে থাকলে এই মাঠেই জেলার সর্ববৃহৎ মুসল্লি সমাগম হবে বলে আশা করছে কেন্দ্রীয় ঈদগাহ কমিটি।
পৌর এলাকার মুসল্লিদের সুবিধার্থে চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ ময়দানে দুটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে। চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে।
এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা মডেল মসজিদ, উপজেলা পরিষদ চত্বর ঈদগাহ ময়দান, ভি.জে হাইস্কুল মাঠ এবং বুজরুকগড়গড়ী সিএন্ডবি পাড়া ঈদগাহ ময়দানসহ অধিকাংশ স্থানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
পুলিশ লাইন্স ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে এবং বড় বাজার জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কারাগার সংলগ্ন ময়দানেও সকাল ৮টায় জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার অন্যান্য উল্লেখযোগ্য ঈদগাহ ও জামাতের সময়সূচী:
সকাল ৮:০০ টায় জামাত: ঘোড়ামারা ব্রিজের মোড় মসজিদ সংলগ্ন ঈদগাহ, সুবদিয়া দাখিল মাদ্রাসা ময়দান, চুয়াডাঙ্গা মীর পাড়া সংলগ্ন মাঠ, বনানী পাড়া ঈদগাহ ময়দান এবং দিগড়ী ঈদগাহ ময়দান।
সকাল ৭:৪৫ টায় জামাত: কেদারগঞ্জ মেহেরতোর রওশন ঈদগাহ ময়দান।
সকাল ৮:১৫ টায় জামাত: জিনতলায় মালিবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণ।
নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের লক্ষ্যে প্রতিটি ঈদগাহ ও মসজিদে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি থাকবে। সংশ্লিষ্ট ঈদগাহ ও মসজিদ পরিচালনা কমিটিগুলো ইতিমধ্যে প্যান্ডেল সামিয়ানা ও ওজুখানাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে জামাতে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জনতার চুয়াডাঙ্গা